অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১৬ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাদের দুর্নীতি অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন-সহকারী কলেজ পরিদর্শক নাজমুল হোসাইন, সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নূর, উপ-কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরার ও পরামর্শক রিয়াজাত হোসেন রিটু।
অপরদিকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি, সদস্যরা হলেন-সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী আহমেদ, অধ্যাপক ডা. সানাউল হক মিয়া ও তানজিমুল হক।
রামেবির ভিসি ডা. এ জেড এম মোস্তাক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নানা অনিয়মের কারণে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার তাদের বরখাস্তের চিঠিও দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে কমিটিকে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’
রামেবি সূত্র জানায়, বিনা অনুমতিতে ছুটিতে থাকায় সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নূর এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী সেকশন কর্মকর্তা নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।
অন্যদিকে ভূমি অধিগ্রহণের এক বছর আগেই পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে টেন্ডারবাজিসহ নানা অভিযোগ ওঠায় পরামর্শক রিয়াজাত হোসেন রিটুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ছাড়া চুক্তিভিত্তিক ছয় বার নিয়োগ পেয়ে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ায় উপ–কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে