
নওগাঁর মহাদেবপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে তাঁরা আত্মহত্যা করেছেন বলে জানান পরিবারের সদস্যরা।
আজ বৃহস্পতিবার বিকেলে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নিহতেরা হলেন—জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বরাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মন্ডল (৪০) ও তাঁর স্ত্রী গোলাপি (৩০)।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সুমন পেশায় একজন দিনমজুর। সুমনের প্রথম স্ত্রী খাদিজাকে না জানিয়ে গোপনে এক সপ্তাহ আগে গোলাপিকে বিয়ে করেন। গত মঙ্গলবার খাদিজা তার বাবার বাড়ি গেলে গোলাপিকে বাড়িতে নিয়ে আসেন সুমন। বুধবার বিকেলে খাদিজা সুমনের বাড়িতে আসার পর তাদের পারিবারিক কলহ শুরু হয়। পরে রাত ৯টার দিকে সুমন ও গোলাপি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছে বলে জানাজানি হয়। স্বজন ও প্রতিবেশীরা রাত ১১টার দিকে তাঁদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে গোলাপি ও রাত ২টার দিকে সুমন মারা যায়।
সুমনের প্রতিবেশী চাম্পা বলেন, ‘সুমনের আগের সংসারে দুই সন্তান ও স্ত্রী আছে। গোপনে আরেকটি বিয়ে করায় তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শুনেছি রাতে তারা দুজনে গ্যাস ট্যাবলেট খেয়েছে। পরে হাসপাতালে ভর্তি করা হলে তারা দুজনেই মারা গেছে।’
নওগাঁ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবু আনসারি বলেন, ‘দুজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা বিষাক্ত কিছু সেবন করেছে বলে মনে হয়েছে। দুজনের অবস্থা খুবই গুরুতর ছিল। উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার্ড করার প্রক্রিয়া করা হলেও রোগীর স্বজনরা অন্য কোথাও নিতে চাইনি। এরপর যথাসাধ্য চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু রাতে দুজনই মারা গেছেন।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে গ্যাস ট্যাবলেট খাওয়ার বিষয়টি জানা গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ইতিমধ্যে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাজে হস্তান্তর করা হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে