
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনের স্লিপার বসানোর কাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে খবর প্রকাশের পর ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতারা। তবে ওই ঠিকাদার জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। গতকাল রোববার বিকেলে আড়ানী রেলস্টেশন এলাকায় সংবাদ সম্মেলন করা হয়।
এর আগে গতকাল আজকের পত্রিকায় ‘৩ কোটি টাকার কাজে ভাগ চান এমপি চাঁদ’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, বাঘার আড়ানী রেলস্টেশনের ১ নম্বর লাইনের পুরোনো কাঠের স্লিপার তুলে কংক্রিটের স্লিপার ও পাথর বসানোর কাজ পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন। তবে দলের লোককে ঠিকাদারি কাজের অংশীদার না করায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এই কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে ঠিকাদার আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘কার ঘাড়ে কয়টা মাথা যে এমপি নিষেধ করে গেছেন আর কাজ করবে? আমরা কাজ বন্ধ রেখে বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীকে জানিয়েছি।’
এই খবর প্রকাশের পর বিশ্বাস কনস্ট্রাকশনের সাইট ম্যানেজার স্থানীয় আব্দুল্লাহ আল হাসান ডাবলুকে দিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ব্যানারে লেখা ছিল, ‘ঠিকাদারের পক্ষে আব্দুল্লাহ আল হাসান ডাবলু’। এ সংবাদ সম্মেলনস্থলের আশপাশে ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসু, সাবেক সহসভাপতি মহিদুল ইসলাম জুয়েলসহ আরও কিছু দলীয় নেতা-কর্মী। সংবাদ সম্মেলনের পর এর ভিডিও আবু সাঈদ চাঁদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।
এই সংবাদ সম্মেলন আয়োজনের কথা স্বীকার করে আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, ‘আমরা একটা সংবাদ সম্মেলন করেছি। আয়োজক আমরাই এবং ওই কোম্পানির যিনি এমপ্লয়ি আছেন, তিনি।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২৯ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
৩৮ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪১ মিনিট আগে