
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরীক্ষা চলাকালে স্মার্টফোন ব্যবহার করে ‘ডিপসিক’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) প্রথম শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থী প্রক্টর দপ্তরে আটক অবস্থায় রয়েছেন।
আটক ওই ছাত্রের নাম দিব্য জ্যোতি সাহা। তাঁর বাসা ঢাকার সিদ্ধেশ্বরীতে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তাঁর দিকে নজর দেন। এ সময় তিনি দেখতে পান ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্রের চারটি ছবি তুলছেন। পরে কাছে গিয়ে নিশ্চিত হওয়া যায়, তিনি ‘ডিপসিক’ নামক একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপের মাধ্যমে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছিলেন। পরীক্ষা শেষে তাঁকে আটক করে প্রক্টর দপ্তরে নিয়ে আসা হয়।
আটককৃত ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, ডিপসিক অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন, তবে তা লিখে শেষ করতে পারেননি।
ভুল স্বীকার করে তিনি বলেন, এটি তাঁর অপরাধ এবং ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না এই মর্মে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, ‘প্রথম শিফটের পরীক্ষা চলাকালে জগদীশ চন্দ্র বসু ভবনের একটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকেরা মোবাইল ফোন, এয়ারপডসহ এক পরীক্ষার্থীকে আটক করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং আইসিটি সেন্টারের একজন বিশেষজ্ঞ প্রাথমিক তদন্তে তার প্রশ্নপত্রের ছবি তোলার আলামত পান। যদিও ছবিগুলো কোথাও পাঠানোর প্রমাণ মেলেনি, তবে প্রশ্নের ছবি ব্যবহার করে ডিপসিক নামক এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।’

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩৩ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে