রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামানত হারিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। ওই আসনে আবারও বিজয়ী হয়েছেন বর্তমান এমপি নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরী। ভোটের প্রচারে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি তাঁকে ‘চৌধুরী সাহেব’ বলে সম্বোধন করতেন।
এদিকে মাহিয়া মাহি ভোটের দিন তানোরে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে কর্মী-সমর্থকদের কথা দিয়েছিলেন, পরাজিত হলেও পরদিন এলাকায় শোডাউন করবেন। কিন্তু তিনি সেই কথা রাখেননি। আজ সোমবার ট্রাক প্রতীকের বহু কর্মী-সমর্থক এমনকি গণমাধ্যমকর্মীরাও শোডাউনের বিষয়ে জানতে তাঁকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। তাঁদের মধ্যে ভোট দেন ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন। ভোট বাতিল হয়েছে সাত হাজার ৪৯৭টি। স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট।
নিয়ম অনুযায়ী জামানত রক্ষায় প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ পেতে হয় প্রার্থীকে। সেই হিসাবে ওই আসনে জামানত রক্ষায় পেতে হবে ২৭ হাজার ৪৭৪টি ভোট। এই আসনে নায়িকা মাহিয়া মাহি ছাড়াও নয়জন প্রার্থী জামানত হারিয়েছেন।
গতকাল (রোববার) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী, টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট, কাঁচি প্রতীকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।
এ ছাড়া তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালী আঁশ) ২৭৩, বিএনএমের শামসুজ্জোহা (নোঙ্গর) ১ হাজার ৯১১, জাতীয় পার্টির শামসুদ্দিন (লাঙ্গল) ৯৩৮ ভোট, আওয়ামী লীগের আয়েশা আক্তার জাহান ডালিয়া (বেলুন) ২ হাজার ৭১৮, এনপিপির নুরুন্নেসা (আম) ২৯৬, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি) ৩৩৫ এবং বিএনএফের আল সাআদ (টেলিভিশন) ৬০৩ ভোট পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানো গোলাম রব্বানীকে সমর্থন দেওয়া আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামানের ঈগল প্রতীকে পড়েছে ২০২ ভোট।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে