
রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের সবগুলোতেই বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
মিনু বলেন, ‘ইনশাআল্লাহ, জয়-পরাজয় মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আমরা বলতে পারি, রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবগুলোতেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয় পাবেন এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’
তিনি বলেন, ‘তারেক রহমান শাসক নয়, সেবক হবেন। তিনি সারা বিশ্বকে দেখিয়ে দেবেন, কীভাবে একটা দেশ দুঃসময় কাটিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তারেক রহমানও এই দেশের মানুষের কাছে সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।’
ভোটের পরিবেশ শান্তিপূর্ণ দেখে সন্তোষ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘ভোটের পরিবেশ শান্তিপূর্ণ আছে। এই দেশে দিনের ভোট রাতে হয়, ভোট ছাড়া সরকার হয়। এবার তা হবে না। জনগণ তাদের ইচ্ছেমতো প্রতিনিধি নির্বাচন করবেন বলে আমি আশা করি।’
মিনু বলেন, ‘মানুষ চায় শান্তি। তাঁরা চায় কর্মসংস্থান। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা এই দেশের মানুষের জন্য কাজ করব। রাজশাহীর মানুষের যে প্রত্যাশা, ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি-সে তো আমরা শুরু করব।’
এ সময় মিজানুর রহমান মিনুর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে