হলিউডের সিনেমা ‘অ্যাভাটার-২’ প্রদর্শনের মাধ্যমে রাজশাহীতেও চালু হলো স্টার সিনেপ্লেক্সের শাখা। আজ শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে নগরীর বুলনপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের জয় সিলিকন টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের সপ্তম শাখার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ উদ্বোধন হলেও সাধারণ দর্শকেরা চলচ্চিত্র দেখতে পারবেন আগামীকাল শনিবার (১৪ জানুয়ারি) থেকে।
স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, ঢাকায় পাঁচটি এবং চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের একটি শাখা রয়েছে। এবার রাজশাহীতেও শুরু হলো স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। প্রতিদিন দুপুর ও বিকেলে দুই শিফটে টু-ডি ও থ্রি-ডি সিস্টেমে সিনেমা দেখার সুযোগ থাকছে এখানে। টু-ডি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। আর থ্রি-ডি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেনসহ স্টার সিনেপ্লেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি সিনেমার মন্ত্রী। কোথাও সিনেমা হল চালু হলে ভালো লাগে। আমাদের চলচ্চিত্রশিল্প আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষ এখানে একটি সিনেপ্লেক্স করে দিয়েছে বলে আমি তাদের ধন্যবাদ জানাব।’
স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘বরাবরের মত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা থাকছে এখানে। এই শাখায় আসনসংখ্যা রয়েছে ১৭২টি। সারা দেশে ১০০টি সিনেপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে আমাদের। ইতিমধ্যে ১৭টি চূড়ান্ত হয়েছে। যত বেশি জায়গায় সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করা যাবে, তত দ্রুত সিনেমায় লগ্নি করা অর্থ উঠে আসবে। তখনই দেশের চলচ্চিত্র শিল্প এগিয়ে যাবে।’
অভিনেত্রী বাঁধন বলেন, ‘রাজশাহীতে সিনেমা হলই ছিল না। এখন সিনেপ্লেক্স হলো। এটা সিনেমার জন্য অত্যন্ত ভালো ব্যাপার। আমাদের চলচ্চিত্রশিল্পীদের জন্যও ভালো খবর।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে