
রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের প্রায় সব মাঠের ধানখেতে এখন দেখা মিলবে পাখিদের দল। দূর থেকে দেখতে সাদা বকের মতো মনে হলেও লম্বা সরু দুটি পা নিয়ে ওড়াউড়ি করা পাখিটির নাম শামুকখোল। খেত থেকে অদ্ভুত গঠনের লম্বা দুটি ঠোঁট দিয়ে শামুক খুঁজে বেড়ায় এরা।
দীর্ঘ এক যুগ ধরে এই পাখির দেখা মিলছে রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামে। স্থানীয় আনসার আলী নামের এক ব্যক্তির বাঁশঝাড়ে আবাস গড়েছে শামুকখোলের দল। গ্রামের লোকজন ভালোবাসায় আগলে রেখেছে পাখিগুলো। দেবীপুর গ্রামে শামুকখোল পাখি ধরা ও মারা নিষিদ্ধ। পাখির কলকাকলিতেই ঘুম ভাঙে এই গ্রামের মানুষের। খুব সকালে দল বেঁধে খাবারের সন্ধানে মাঠে মাঠে বেরিয়ে যায় পাখিগুলো।
গ্রামের লোকজন জানান, এখন বোরো মৌসুম। বেশির ভাগ সময়ই ধানখেতে চরে শামুকখোল। সারা দিন ঘুরেফিরে, খেয়েদেয়ে সন্ধ্যার আগেই পাখিগুলো ফিরে আসে—আশ্রয় নেয় গ্রামের বাঁশঝাড়, শিমুল ও কড়ইগাছের ডালে। গ্রামের লোকজনও পরম মমতায় নিরাপদ আশ্রয় করে দিয়েছে এদের।
দূর-দূরান্ত থেকে আসা মানুষজন পাখিগুলো দেখলেই গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে থাকে। গ্রামে নেই কোনো পাখি শিকারি, নেই স্থানীয়দের শ্যেন দৃষ্টি। অনুকূল পরিবেশ পেয়ে প্রতিবছর বারবারই ফিরে আসে পাখির দল, থাকে একটানা প্রায় ছয় থেকে আট মাস।
দেবীপুর গ্রামের কামারুজ্জামান আলেক বলেন, ‘প্রতিদিন সকালে ধানখেতে গেলেই দেখা মেলে শামুকখোল পাখির। দেখতেও ভালো লাগে। প্রথমে দেখতে বকের মতো মনে হলেও পরে আমরা খেয়াল করি পাখিগুলো বকের চেয়ে একটু বড়। আর পাখিগুলো কালো আর ধূসর রঙের।’
আলেক বলেন, ‘বছরের পর বছর ধরে এই গ্রামে পাখিগুলো দেখতে পাই। তবে আগের চেয়ে এ পাখির সংখ্যা এখন একটু কম দেখা যায়। আমরা গ্রামবাসী মিলে এই শিকারিদের বাধা দিই। এর ফলে পাখিগুলো নির্ভয়ে, নিশ্চিন্তে এখানে বসবাস করছে।’
একই গ্রামের কৃষক হেলাল উদ্দিন বলেন, ‘এই পাখিগুলো ধানখেতে থাকা শামুক আর পোকা খেয়ে থাকে। এর ফলে আমাদের খেতেরও উপকার হয়। এ ছাড়া পাখির বর্জ্যে সারের মতো কাজ করে। তাই কৃষকেরা জমিতে পড়লে এ পাখি তাড়ায় না। কারণ ধানখেত পোকামাকড় থেকে রক্ষা পাচ্ছে আর পাখির বর্জ্যে সারও হচ্ছে।’
উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আয়নাল হক বলেন, ‘শামুকখোল পাখি দলবদ্ধ এবং খাবারের প্রাচুর্য থাকলে অল্প জায়গায় গাদাগাদি করে থাকতে পছন্দ করে। এই পাখির ঠোঁট অনেকটাই জাঁতাকলের মতো কাজ করায় শক্ত শামুকগুলো তারা অনায়াসে গিলে ফেলতে পারে। ফসলের জন্য পাখিটি উপকারী।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে