
ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা ভুলে একে অপরকে আলিঙ্গন করলেন নৌকা ও লাঙ্গলের প্রার্থীরা। এ সময় ভোটের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লাঙ্গলের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।
আজ বুধবার সকালে ১৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে হুট করে উপস্থিত হন নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। কেন্দ্রটি জাপার মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপনের বাড়ির কাছে হওয়ায় তিনি সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। এরপর দুই প্রার্থী একে অপরকে আলিঙ্গন করেন।
সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চাচা-ভাতিজা। আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। তবে ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দেব না।’ তিনি আরও বলেন, ‘মাঠের বাইরে আমাদের সম্পর্ক সম্পর্কের মতোই থাকবে। ভোটের মাঠে আমরা থাকব প্রতিদ্বন্দ্বী হিসেবে।’
আলিঙ্গনের পরে খায়রুজ্জামান লিটন গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় না করে ভোটকেন্দ্র ছেড়ে চলে যান।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন।’
৪০ মিনিট আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের মালামাল কিনতে অস্বীকৃতি জানানোয় এক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আজ সোমবার (১৫ জুন) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
২ ঘণ্টা আগে