
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই ৩৬’ হলে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করায় ৯১ ছাত্রীকে তলব করেছেন হল প্রাধ্যক্ষ। গতকাল সোমবার রাতে আবাসিক হলের নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের নামসহ একটি তালিকা প্রকাশ করা হয়। তবে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে নোটিশটি প্রত্যাহার করে নেয় হল কর্তৃপক্ষ।
প্রাধ্যক্ষ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, রাত ১১টার পর হলে প্রবেশ করায় তালিকার ১-৪৫ পর্যন্ত ছাত্রীদের ৯ সেপ্টেম্বর এবং ৪৬-৯১ পর্যন্ত ছাত্রীদের ১০ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রাধ্যক্ষের কার্যালয়ে হাজির হতে বলা হয়।
নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ছাত্রীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে প্রাধ্যক্ষের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণের জন্য তাঁদের ডাকা হয়েছে। এখানে কোনো শাস্তিমূলক বা প্রশাসনিক উদ্দেশ্য নেই।
শিক্ষার্থীদের একাংশ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও আরেক অংশ তীব্র সমালোচনা করছেন। তাঁরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য কেন আলাদা নিয়ম থাকবে? বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শুধু ‘শিক্ষার্থী’ হিসেবে কেন ভাবতে পারছে না?
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সারথি অনি বলেন, ‘নারী-পুরুষ বিভাজন তৈরি করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বাধীনতা খর্ব করছে। নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের, শিক্ষার্থীদের নয়। অথচ অযথা নিয়ন্ত্রণ চাপিয়ে দিয়ে প্রশাসন ডগ পুলিশের মতো আচরণ করছে।’
আরেক শিক্ষার্থী আশেকা জাইমা বলেন, ‘প্রশাসন যদি সত্যিই শিক্ষার্থীদের অভিভাবক হতো, তাহলে ব্লকেডের দিন কয়েক ঘণ্টার নোটিশে আমাদের হলে তালা ঝুলিয়ে দিয়ে বের করে দিত না। আসলে তারা শুধু সান্ধ্য আইনের পক্ষেই।’
জুলাই ৩৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি গঠিত কমিটির সুপারিশক্রমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার উদ্দেশে কিছু নাম নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছিল। বর্তমান দিনকাল যেহেতু ভালো না, তাই শিক্ষার্থীদের মঙ্গল ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই তা করা হয়েছিল। যেহেতু নোটিশটি নিয়ে ভুল-বোঝাবুঝি ও সমালোচনার সৃষ্টি হয়েছে, তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা নোটিশটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে