
খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের জলাধারগুলো সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পানির দাবিতে আয়োজন করা এই মানববন্ধনের নাম দেওয়া হয়েছিল ‘পানিবন্ধন’। বিশ্ব পানি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
বরেন্দ্র ইয়ুথ ফোরাম, বরেন্দ্র রিসার্স অ্যান্ড অ্যাডভোকেসি সোসাইটি ও গবেষণাপ্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এ আয়োজন করে। কর্মসূচি থেকে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের পানি ব্যবস্থাপনার সুশাসন ও ভূ-উপরিস্থ জলাধারগুলো সুরক্ষাসহ এতে প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী মহানগরীসহ বরেন্দ্র অঞ্চলের শত শত দিঘি ভরাট করে দালানকোঠা, মার্কেট করা হচ্ছে। দখল-দূষণ করে নষ্ট করা হচ্ছে। জলমহাল ইজারা, পুকুর ইজারা প্রথা এবং আইনের কারণে রাজনৈতিকভাবে প্রভাবশালীরা এসব প্রাকৃতিক জলাধার ইজারা নামে দখল করে। এতে গ্রামের প্রান্তিক মানুষের প্রবেশাধিকার থাকে না। আইন বা নীতি যদি জনগোষ্ঠীর উপকারে না আসে, তাহলে সেই আইন পরিবর্তন করা দরকার। তাই সরকারি পুকুর ইজারা দেওয়ার নিয়ম বাতিল করার দাবি জানাই।
পানিবন্ধন থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল। যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বারসিকের গবেষক শহিদুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা ’৭১-এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ—ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন, ভয়েস অব ইয়ুথের সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে