
নওগাঁর রাণীনগর উপজেলার রক্তদহ বিলে পাখিপল্লি, পর্যটনকেন্দ্র ও মৎস্য অভয়াশ্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনকেন্দ্র ঘিরে একদিকে যেমন দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীর আগমন ঘটবে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই এলাকায় অর্থনীতির নতুন মাত্রা যোগ হবে।
উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, রাণীনগরের ঐতিহাসিক রক্তদহ বিল থেকে রতনডারা নামক খাল বের হয়ে বিলের দক্ষিণ অংশে রাণীনগর-আবাদপুকুর সড়কের হাতিরপুল দিয়ে আত্রাই নদে মিলিত হয়েছে। এই রক্তদহ বিলে এবং খালে বছরের বেশির ভাগ সময়েই পানি থাকে। ফলে শীত মৌসুমে অতিথি পাখিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
এ ছাড়া বছরজুড়েই এই বিলে মাছ থাকে। কিন্তু সচেতনতার অভাবে এবং নজরদারি না থাকায় শিকারিদের কারণে পাখি ও মাছ নিধন হয়। এ ছাড়া বর্ষা মৌসুমে ঐতিহ্যবাহী হাতিরপুলকে কেন্দ্র করে এবং রক্তদহ বিল দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা নৌকা ভ্রমণে আসেন এই এলাকায়।
এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, হাতিরপুল এলাকাটি পর্যটকদের আকর্ষণ করে। বর্ষা মৌসুমে রক্তদহ বিলের এই অঞ্চল যখন পানিতে ভরে যায়, তখন আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষ করে নৌকা ভ্রমণের জন্য হাজারো পর্যটক আসেন। তাই দর্শনার্থীদের বিনোদন দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় বিলের হাতিরপুল এলাকা পাখিপল্লি, মৎস্য অভয়াশ্রম ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে