নওগাঁর পোরশায় গ্রাম আদালতের কক্ষ থেকে লাফারুল ইসলাম নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে চুরির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে গ্রাম আদালতের ওই কক্ষে রাখা হয়। তিনি ওই ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বলেন, লাফারুলের বিরুদ্ধে এলাকায় ছয় থেকে সাতটি সাইকেল চুরির অভিযোগ রয়েছে। আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে তাঁকে আটক করেন গ্রাম পুলিশের সদস্যরা। পরে তাঁকে ইউনিয়ন পরিষদের বিচারিক কক্ষে আটকে রেখে সবাই জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে দুপুরের খাবার দিতে গেলে জানালার গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো মৃতদেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে বিকেলে ঘটনা তদন্তে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ইউনিয়ন পরিষদে যান। এরপর মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় আটক বা মামলার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে