
রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালীবাড়ি গড়িয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। তিনি জানান, আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
যাত্রীদের বরাতে ওসি হারুন অর রশিদ বলেন, কালুখালী উপজেলার কালীবাড়ি গাড়িয়ানা এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন ও বিপরীত দিক থেকে আসা রংপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ১২ জন আহত হয়।
ওসি হারুন অর রশিদ আরও বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালী হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুই বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক।
এক প্রশ্নের উত্তরে ওসি হারুন অর রশিদ বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, ওভারটেকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে