
রাজবাড়ীতে প্রাইভেট কারের পেছনে বিদ্যুতের খুঁটিবোঝাই লরির ধাক্কায় একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মকুল হালদার (৫০)। তিনি পাংশা পৌর শহরের মৃত অশ্বীনি হালদারের ছেলে।
স্থানীয়দের বরাতে রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক চন্দ্র পাল জানান, ভাড়ার প্রাইভেট কারে মকুল হালদার সকালে পাংশা থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এলে পেছনে থাকা বিদ্যুতের খুঁটিবোঝাই একটি লরি ধাক্কা দেয় গাড়িটিকে। পরে স্থানীয়রা মকুল হালদারকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারক চন্দ্র পাল বলেন, ঘটনার পর থেকে লরির চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৫ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১২ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
২৯ মিনিট আগে