
রাজবাড়ীতে একটি পাম্পে তেল নেওয়ার সময় দাঁড়িয়ে থাকা এক ট্রাকের চালক ও অপর একটি ট্রাকের সহকারী মাহেন্দ্র চাপায় নিহত হয়েছেন। পাম্পেই মাহেন্দ্রটিকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ। আজ রোববার সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন খানখানাপুর তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।
নিহতরা হলেন–রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের ব্রাকপাড়া গ্রামের ইদ্রিস পাটোয়ারির ছেলে ট্রাকচালক সোবাহান পাটোয়ারী (৪৫) ও ঢাকা জেলার ধামরাই উপজেলার ননরাই এলাকার সরল মিয়ার ছেলে অপর ট্রাকের চালকের সহকারী স্বপন মিয়া।
স্থানীয়দের বরাতে খানখানাপুর তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সন্ধ্যায় সপ্তবর্ণা ফিলিং স্টেশনে তেল নেওয়ার সিরিয়ালে দাঁড়িয়ে ছিল মাহেন্দ্র ও ট্রাক। এ সময় ট্রাকচালক সোবাহান পাটোয়ারী ও অপর ট্রাকচালকের সহকারী স্বপন মিয়া দাঁড়িয়ে ছিলেন। পেছন থেকে আসা একটি ট্রাক মাহেন্দ্রের পিছে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা দুজন চাপা পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হারুন অর রশিদ আরও জানান, ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।

যশোরে আলমগীর হোসেন (৪০) নামের এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সদরের সুতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। এই ঘটনায় পথচারীরা একজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশকে দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্যানেল চেয়ারম্যান শামছুল আলম অভিযোগ করেন, ৯ ওয়ার্ডের মধ্যে তিনটিতে চাল বিতরণ শুরু হয় সকাল ১০টায়। কিন্তু প্রতিপক্ষের কিছু লোকজন মোটরসাইকেলে করে এসে গালিগালাজ শুরু করেন। তাঁরা অফিসের কয়েকটা চেয়ার ভাঙচুর করেন। এক গ্রামপুলিশকে ধাক্কা মেরে ফেলে দেন। অরাজক পরিস্থিতি সামলাতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর খিলক্ষেতের মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (ডেসকো) তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
১ ঘণ্টা আগে