
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ব্যক্তি সাইদুল প্রামাণিক একই গ্রামের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাই দাউদ মণ্ডলসহ তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—মো. মিজান মণ্ডল এবং তাঁর দুই ছেলে মো. দাউদ মণ্ডল ও মো. নাজমুল মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুর সাইদুল প্রামাণিক জামাই দাউদ মণ্ডলের কাছ থেকে ছয় বছর আগে জমি লিজ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা নেন। কিন্তু পরে জমি না দিয়ে টাকা ফেরত দেওয়ার জন্য সময় নিলেও দীর্ঘদিনেও পরিশোধ করেননি। এ নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সালিস হলেও কোনো সমাধান হয়নি।
বৃহস্পতিবার সকালে ক্ষিপ্ত হয়ে জামাই দাউদ মণ্ডল শ্বশুরকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে