
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৩ নম্বর পন্টুন থেকে সরাসরি নদীতে পড়ে যায়। বাসটি নদীর আনুমানিক ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সালাঊদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাসটিতে ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রীদের ভাষ্যমতে, বাসটি তলিয়ে যাওয়ার শুরুতে পাঁচ থেকে সাতজন যাত্রী কোনোমতে জানালা বা দরজা দিয়ে বের হয়ে সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তবে অন্য যাত্রীদের এখনো কোনো হদিস পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট ও আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, উদ্ধারকাজে যোগ দিতে ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহযোগিতায় বাসটি টেনে তোলার চেষ্টা চালানো হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে