
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়েছে সাব্বির (১৮) নামের এক তরুণ। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় দুই দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রীর (১৬) সঙ্গে একই গ্রামের সাব্বিরের প্রেমের সম্পর্ক হয়। ২০২১ সালে দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের বাড়ি ফিরিয়ে আনেন। পরে ২০২৪ সালে আবার তারা পালিয়ে নোটারি পাবলিক করে বিয়ে করে।
তখন এ ঘটনায় মেয়ের বাবা বালিয়াকান্দি থানায় অপহরণের অভিযোগ করেন। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে মেয়ে ও ছেলের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গতকাল রাতে মেয়ের সঙ্গে দেখা করতে আসে সাব্বির। তখন মেয়ের বাবা ও স্বজনেরা সাব্বিরকে আটক করে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন এবং কোমরে একটি খেলনার পিস্তল গুঁজে দেন।
এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ‘একটি খেলনা পিস্তলসহ সাব্বিরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে