
রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর নিরব শেখ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কোমরে একটি বালুর বস্তা শিকল দিয়ে বাঁধা ছিল।
রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিরব ওই ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের দিনমজুর জিয়ারুল শেখের ছেলে।
নিহতের বাবা জিয়ারুল শেখ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাধবপুর বাজারে যায় নিরব। গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজ করতে থাকেন তারা। পরের দিন খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সন্ধান চেয়ে স্ট্যাটাস দেওয়া হয়।
এর কিছু সময় পর অপরিচিত নম্বর থেকে নিরবের বাবার কাছে ফোন আসে। ফোনে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে নিরবকে হত্যা করবে বলা হয় ফোনে। টাকা নিয়ে পাংশা উপজেলার একটি ব্রিজের কাছে যেতে বলে ফোন কেটে দেয়। এর পর থেকে ওই নম্বরটি বন্ধ।
পরে গতকাল শনিবার কালুখালী থানায় সাধারণ ডায়েরি করেন। আজ সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশের সঙ্গে নদী থেকে মরদেহ উদ্ধারে সহায়তাকারী রুবেল বলেন, ‘নিরবের কোমরে শিকল দিয়ে একটি বালুর বস্তা বাঁধা ছিল।’
কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গতকাল শনিবার ছেলেটির বাবা একটি সাধারণ ডায়েরি করেছিল। পুলিশ এ বিষয়ে কাজও করেছিল। আজ সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কেন এই হত্যাকাণ্ড সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে