
মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া এবং আরিচা ও পাবনার কাজীরহাট নৌ-রুটে ঘন কুয়াশার কারণে দীর্ঘ নয় ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুই নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীর চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রাত ১২টা ৪০ মিনিট থেকে ও আরিচা-কাজীরহাট নৌপথে রাত সাড়ে ১২টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির এই কর্তৃপক্ষ আরও জানান, কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পাড় করা হবে।
পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে মোট ছোট-বড় ১৭টি ফেরি ও আরিচা-কাজীরহাট নৌপথে চারটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে