
পিরোজপুরের নাজিরপুর সদর উপজেলা ডাকঘর অফিসের রাস্তাটি দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকার কারণে গ্রাহকদের দুর্ভোগ চরমে উঠেছে। রাস্তাটির দুপাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে পানি জমে থাকার কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারণ।
চিঠি ছাড়াও বিদেশে অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো জীবনবিমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এই পোস্ট অফিসের গুরুত্ব অপরিহার্য। এসব কারণে এখনো বহু গ্রাহক প্রতিদিন উপজেলা পর্যায়ের পোস্ট অফিসে আসেন তাঁদের কাঙ্ক্ষিত সেবা পেতে। অথচ এই পোস্ট অফিসের রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নোংরা পানিভর্তি রাস্তা দিয়ে গ্রাহক অফিসে যাচ্ছেন। এই নোংরা পানির মধ্যে চলাচল করে অফিসিয়াল কাজকর্ম চালাচ্ছেন এখানকার কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে নাজিরপুর সদরের বাসিন্দা আনোয়ার হাওলাদার জানান, পোস্ট অফিসের একজন নিয়মিত গ্রাহক তিনি। পোস্ট অফিসের রাস্তাটি পানিবন্দী থাকায় তাঁর কাজে ব্যাঘাত ঘটছে। দ্রুত সমস্যার সমাধান হওয়া দরকার বলে দাবি করেন তিনি।
স্থানীয় মোজাহার মোল্লা বলেন, `দীর্ঘদিন ধরে ডাকঘরের সামনে পানি জমে আছে। গ্রাহকদের মারাত্মক সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত সমস্যার সমাধানে যেন ব্যবস্থা নেওয়া হয়।’
নাজিরপুর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার বলেন, `বিষয়টি উপজেলা সমন্বয় মিটিংয়ে কয়েকবার আলোচনা হয়েছে। উপজেলা পরিষদ প্রকল্প অনুমোদন করলে আমরা সেটা বাস্তবায়ন করতে পারব।’

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে