
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আসমা আক্তার ভান্ডারিয়া উপজেলা জুনিয়া গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।
নিহতের চাচাতো ভাই ও ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের ওপর বসে ছিলেন আসমা। এ সময় তাঁর ছেলের বউ অজু করতে যান। পরে ঘরে ঢুকে দেখেন আসমা রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
নিহতের ছেলে আরিফ বলেন, ‘মা মাগরিবের নামাজ পড়ছিলেন। নামাজ শেষ কি না দেখতে গিয়ে মায়ের রক্তাক্ত নিথর দেহ পায় পরিবারের লোকজন। কীভাবে কী হলো আমরা কিছুই বুঝতে পারছি না।’
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ওই নারী কিছুদিন আগে কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেছিল। তদন্তের পরে হত্যাকাণ্ডের কারণ বা কারা জড়িত সে বিষয় বিস্তারিত জানানো যাবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে