
পিরোজপুরের নেছারাবাদে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা লীগ ছেড়ে বিএনপির মহিলা দলে যোগ দিয়েছেন শতাধিক নারী। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের একতা গ্রামে এক উঠান বৈঠকে মহিলা দলে যোগ দেন তাঁরা।
মহিলা দলে যোগ দেওয়া নারী কর্মীরা বলেন, বিএনপির গণতান্ত্রিক আদর্শ, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা তাঁদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে। তাই তাঁরা বিএনপিতে যোগদান করেছেন। তাঁরা আরও বলেন, অতীতের রাজনৈতিক বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে এখন তাঁরা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে চান। এ লক্ষ্যে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে মাঠে কাজ করবেন।
পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে এই উঠান বৈঠক হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইশতিয়াক আহমেদ সোহাগ, মো. রাজীব রায়হান। বিশেষ অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন মিয়া। এ ছাড়া ছিলেন বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমীন মিয়া, সদস্যসচিব সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে