Ajker Patrika

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান আর নেই

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান আর নেই
মো. ওয়াহিদুজ্জামান। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান (ওয়াহিদ) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৩ জুন) সন্ধ্যার পর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

উপজেলা বিএনপির নেতা-কর্মী ও পারিবারিক সূত্রে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই ওয়াহিদুজ্জামান বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি নেছারাবাদের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।

ওয়াহিদুজ্জামান উপজেলা বিএনপির সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ওয়াহিদুজ্জামান ছিলেন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনমুখী নেতা। তিনি দীর্ঘদিন ধরে মানুষের অধিকার ও কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে নেছারাবাদ তথা বৃহত্তর এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান নেছারাবাদবাসীর হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

ওয়াহিদুজ্জামানের মৃত্যুতে বিএনপির নেতা-কর্মী, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা শ্রদ্ধার সঙ্গে তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত