
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক সেবনে নিষেধ করায় আব্দুল হাই খান (৪৫) নামের এক ব্যবসায়ীকে দুই যুবক বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বালিপাড়া এলাকায় জসিম খান (২৩) ও রাকিব সেফাই (২২) রাস্তার পাশে বসে মাদক সেবন করছিলেন। এ সময় ওই এলাকার আব্দুল হাই খান তাঁদের মাদক সেবন করতে নিষেধ করেন। তখন তাঁরাক্ষিপ্ত হয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল হাই খানের হাত ও পা ভেঙে দেন। পরে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয় অভিযুক্ত জসিম ও রাকিবের মোবাইল ফোনে কল দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।
আহত আব্দুল হাই খানের বাবা আশরাফ আলী বলেন, ‘আমার ছেলে মাদক সেবনে নিষেধ করায় জসিম ও রাকিব উত্তেজিত হয়ে হামলা চালায়। তাদের হাতুড়ি ও লোহার রডের আঘাতে আমার ছেলের হাত-পা ভেঙে গেছে, মাথায় আঘাত লেগেছে। তারা কিছুদিন আগে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা চেয়েছিল। হামলাকারীরা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘এ বিষয় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে