
পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০০৫ সালে ডাকাতির সময় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীকে হত্যা মামলায় পাঁচ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত ব্যক্তিকে বেকসুর খালাস দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার (৫০), মহব্বত আলীর ছেলে মো. আলমগীর (৫৮), আব্দুল আজিজের ছেলে আব্দুল মালেক (৬৬), মজিদ মোল্লার ছেলে মো. ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ আলীর ছেলে আইউব আলী (৫৮)। রায় ঘোষণার সময় ছালাম হাওলাদার (৫০) ও আব্দুল মালেক (৬৬) আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠীর কাপালীরহাট বাজারে মো. রফিকুল ইসলামের সাইকেলের যন্ত্রাংশের দোকানে ১০ থেকে ১২ জনের ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্সে থাকা টাকা লুটে নেয়। এ সময় রফিকুলের ডাক–চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। ডাকাতেরা পালানোর সময় কয়েকটি গুলি ছোড়ে। এতে ওই গ্রামের আব্দুল ছোমেদের ছেলে মিজানুর রহমান পেটে গুলিবিদ্ধ হন।
স্থানীয় বাসিন্দারা মিজানকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৬টায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দোকানের মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ ব্যক্তিকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৫ সালের ৩ নভেম্বর ডাকাতিকালে গুলি করে এক ব্যক্তিকে হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় সাত ব্যক্তিকে খালাস দেন আদালত।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে