পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম, তাঁর দুই ভাইসহ ৪০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবু হাসান খান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও ১৫০-১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন–সাবেক মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম, তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহিন, মেজ ভাই মো. নজরুল ইসলাম বাবুল শেখ (৬০), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু (৪৪), উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩২), সাধারণ সম্পাদক আল আমিন (২৮), যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।
মামলার এজাহারে জানা গেছে, ২০২২ সালের ৯ আগস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সভা শেষে নেতা কর্মীরা চলে যায়। বিকেল অনুমান ৬টার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ ম রেজাউল করিমের হুকুমে ২, ৪, ৫, ৩৯ নম্বর আসামির নেতৃত্বে অন্য আসামিরা রামদা, শাবল, লাঠি, লোহর রড, চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিতভাবে বিএনপির অফিসে হামলা করে।
আসামিরা অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করে ক্ষতিসাধন ও মালামাল লুট করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলালসহ প্রায় দুই শতাধিক নেতা কর্মী আহত হন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে