
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুরও সমান অধিকার। সুতরাং হিন্দু ভাইবোনেরা আমার ভাই, আমার বোন। আমরা একসঙ্গে মিলেমিশে থাকব।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কলারণ-চণ্ডীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াত আয়োজিত এক জনসভায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন মাসুদ সাঈদী।
মাসুদ সাঈদী আরও বলেন, ‘বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, মেহেরবানি করে আপনাদের যে সম্মান দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি, আপনারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে দিয়ে সম্মানের সঙ্গে আপনাদের নিজ নিজ জায়গায় ফিরে যান।’
এ সময় মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশের সংবিধান একজনকে কেন্দ্র করে হয়েছে। একজনের হাতে সমস্ত ক্ষমতা অর্পিত হয়েছে। বর্তমানের এই সংবিধানের অধীনে আদতে যদি নির্বাচন হয়, তাহলে যাকেই আপনি ক্ষমতায় বসিয়ে নির্বাচন করেন না কেন, তিনিই স্বৈরাচারী হতে বাধ্য। আমরা শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু শাসনব্যবস্থা চাই। আমরা নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশও চাই।’
উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল প্রমুখ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে