
পিরোজপুরের নেছারাবাদে আসন্ন স্বরূপকাঠি পৌর বিএনপির কাউন্সিল দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মইনুল হাসান। বৃহস্পতিবার রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মো. মইনুল হাসান বলেন, ‘আমাদের বিএনপিতে একদল আওয়ামী দোসর অনুপ্রবেশ করেছে, যারা নানাভাবে ঝামেলা সৃষ্টি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করা হচ্ছে। সে ধারাবাহিকতায় স্বরূপকাঠি পৌর বিএনপির ওয়ার্ড কমিটিও হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওয়ার্ড কমিটির মাধ্যমে পৌর বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে গত মঙ্গলবার উপজেলা পার্টি অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনাকাঙ্ক্ষিত গোলযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কানাঘুষা শোনা যাচ্ছে, কাউন্সিল নাও হতে পারে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কাউন্সিল বানচাল করার চেষ্টা করছে।’
তিনি দাবি করেন, ‘আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চাই। তাই অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন্ন কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. রাসেল কবির, পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. নাসির হোসেন, সম্পাদক মো. রুহুল আমীন, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সহিদুল ইসলাম ও সম্পাদক মো. কাওসার প্রমুখ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৪ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে