
পিরোজপুরের ইন্দুরকানীতে আজ সোমবার ঈদুল ফিতরের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও তাঁর স্ত্রী আহত হয়েছেন।
উপজেলার ইন্দুরকানী-চণ্ডীপুর সড়কের ফকিরবাড়ি জামে মসজিদসংলগ্ন এলাকায় বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মহিউদ্দিন তুহিন (২৫)। তিনি বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে। তাঁর আহত স্ত্রীর নাম মিম আক্তার।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মহিউদ্দিন ও তাঁর স্ত্রী মিম ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। পথে মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে আরোহী মহিউদ্দিন ও মিম ছিটকে নিচে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রঞ্জন অধিকারী জানান, সড়ক দুর্ঘটনার শিকার যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহিউদ্দিনের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে আবেদন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে