
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল হোসেন সরকারের দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট নিয়াম, অ্যাডভোকেট আমিনুল, অ্যাডভোকেট আব্দুল রাজ্জাকসহ আরও অনেকে ।
সভায় বক্তারা বলেন, বাউল আবুল হোসেনের বক্তব্যে ইসলাম ধর্ম ও পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে। এ দেশের মুসলমানদের অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত এনেছে। এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে