
চট্টগ্রাম থেকে ছেড়ে আশা টিসিবির ডালবোঝাই একটি জাহাজ তেলের ট্যাংকারের ধাক্কায় তলা ফেটে ডুবে যাওয়ার আশঙ্কায় পিরোজপুরের কাউখালীতে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে যশোরের নোয়াপাড়া যাওয়ার পথে কাউখালীর কঁচা নদীর গাবখান চ্যানেলের কাছে তেলবোঝাই একটি ট্যাংকার ধাক্কা দিলে জাহাজের নিচের অংশ ফেটে যায়। জাহাজে ১ হাজার ৪০০ টন মসুর ডাল রয়েছে। জাহাজটি ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়লে কর্তৃপক্ষ কাউখালী থানাসংলগ্ন খেয়াঘাট এলাকায় নিয়ে যায়। এর পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তারা এসে মশুর ডালবোঝাই এমভি স্কাই জাহাজটি দুই পাশে দুটি জাহাজ দিয়ে আটকে রাখে।
এমভি স্কাই জাহাজের মাস্টার মো. হান্নান বলেন, টিসিবির ১ হাজার ৪০০ টন মসুর ডালভর্তি জাহাজটি চট্টগ্রাম থেকে যশোরের নোয়াপাড়া যাচ্ছিল। বরিশাল থেকে ছেড়ে ঝালকাঠির গাবখান নদীতে এলে রূপসা-১ নামে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর এমভি স্কাই কিছুদূর আসার পরে বুঝতে পারি তাদের জাহাজের তলা ফেটে গেছে।’
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এমভি স্কাই জাহাজটি ডাল বোঝাই করে খুলনায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও নৌ পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে জাহাজটি ডুবে না যায় সে জন্য অন্য দুটি খালি জাহাজ পাশে টানা দিয়ে রাখে। আমরা জাহাজের মালিকপক্ষ ও মালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। অন্য আর একটি জাহাজ আসলেই অতি দ্রুত মাল খালাস করে জাহাজটি ফাঁকা করা হবে।’ এগুলো টিসিবির ডাল কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তাঁরা প্রতিবেদন দাখিল করবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকতৃা মো. সজল মোল্লা, কাউখালী থানার ওসি মো. জাকারিয়া, পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে