
পিরোজপুরের কাউখালীতে স্থানীয় এক বিএনপি নেতার বাধায় পণ্ড হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। গতকাল শুক্রবার দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান চালানোর সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ভোক্তা অধিকারের কার্যক্রমে বাধা দেন। এরপর স্থানীয় ব্যবসায়ীরা তাঁর সঙ্গে যোগ দেন। পরে কোনো ধরনের কার্যক্রম না চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান চালানোর সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরা ঘোষ ডেইরির মালিক বাসুদেব দোকান বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যান।

ভোক্তাদের অধিকার হরণ করার অপরাধে এর আগেও তাঁকে একাধিকবার জরিমানা করা হয়েছে। পরে তাঁরা দোকানটি খোলার চেষ্টা করলে বদরুদ্দোজা তাঁদের বাধা দেন এবং অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। এরপর স্থানীয় ব্যবসায়ীদের জড়ো করে সেখানে কোনো ধরনের কার্যক্রম চালানোয় বাধা দেন তিনি।
তবে ভোক্তা অধিকারের লোকজনকে বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করে বদরুদ্দোজা বলেন, ‘অন্যায়ভাবে বাসুদেবের দোকানঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন। তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আমি বিষয়টি প্রতিহত করি।’
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষণের লোকজনের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। তবে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসে এটি সমাধান করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে