
পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই একটি ট্রলার ডুবে মো. কামাল বাহাদুর (৩৮) নামের এক ট্রলারচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের রহমান ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কামাল বাহাদুর পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল হালিম বাহাদুরের ছেলে।
স্থানীয় সূত্র ও ট্রলারের মালিক জানান, ‘ফিয়ানা ফাতেমা’ নামের একটি স্টিলবডির ট্রলার কাঠ বোঝাই করে গতকাল নেছারাবাদের উদ্দেশে রওনা দেয়। বেলা ৩টার দিকে ট্রলারটি নেছারাবাদের বালিহারি গ্রামের রহমান মিয়ার ব্রিজের নিচে পৌঁছালে খালে ভাটার কারণে সেখানে নোঙর করা হয়।
পরে ভরা জোয়ারের অপেক্ষায় ট্রলারটি ব্রিজের দুই পিলারের মাঝখানে বেঁধে রাখা হয়। চালক কামাল বাহাদুর রাতে কেবিনে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে জোয়ারের পানির তীব্র চাপে ট্রলারটি ডুবে যায়। এ সময় কেবিনে ঘুমন্ত অবস্থায় আটকা পড়ে মারা যান তিনি।
কাঠবোঝাই ট্রলারের মালিক মো. রিফাত বলেন, খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ডুবুরির মাধ্যমে ট্রলার থেকে চালক কামালের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাজিরপুর এলাকা থেকে গাছ নিয়ে ট্রলারটি নেছারাবাদে আসছিল। পাশের একটি করাতকলে কাঠ আনলোড করার কথা ছিল।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ভাটার কারণে ট্রলারটি ব্রিজের নিচে অবস্থান করছিল। রাতে জোয়ারের পানির চাপে সেটি ডুবে গেলে চালক ভেতরে আটকা পড়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মেহেদী হাসান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে