
পিরোজপুরের ইন্দুরকানিতে বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে।
আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কলারন সন্ন্যাসীর মালবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও কলারন সন্ন্যাসী-মোরেলগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মালবাড়ীর এ সেতুটি অনেকটাই দুর্বল ছিল। পাঁচ টনের অধিক ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হতো না। আজ ভোরে প্রায় ২৭ টন কয়লাবোঝাই একটি ট্রাক পারাপারের সময় সেতুটি ভেঙে যায়। ট্রাকটি বর্তমানে খালে পড়ে রয়েছে। এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে আছেন হাজারো মানুষ।
সড়ক ও জনপদ অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে সকালেই ঘটনাস্থলে লোক পাঠানো হয়। সড়ক বিভাগের লোকজন সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছেন।
এ বিষয়ে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ও জন সহায়তায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে