
পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি খালে জাহাজবিধ্বংসী অস্ত্র টর্পেডো উদ্ধার করে এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে নৌবাহিনী। আজ সোমবার উপজেলার মৌডুবি ইউনিয়নের মরীকান্দা গ্রামের ভাঙা খাল থেকে টর্পেডোটি উদ্ধার করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে নৌবাহিনী এটিকে (টর্পেডো) উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শেরে-ই-বাংলা নৌঘাঁটিতে নিয়ে গেছে।’
টর্পেডোটির কার্যক্ষমতার বিষয়ে হেলাল উদ্দিন জানান, এটির কার্যকারিতা আছে। তবে অনুশীলনে ব্যবহৃত হওয়ায় এটি ক্ষতিকারক নয়।
হেলাল উদ্দিন আরও বলেন, এটি বাংলাদেশের নয়। তবে কোন দেশের, তা এখনো নির্ণয় করতে পারেনি তাঁরা।
উল্লেখ্য, পানির তলদেশ থেকে যুদ্ধজাহাজ বিধ্বংসী অস্ত্র টর্পেডো। গতকাল রোববার সকালে ভাসমান অবস্থায় রাঙ্গাবালীর মৌডুবি ইউনিয়নের ভাঙা খালে এমন একটি টর্পেডো সদৃশ বস্তু দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়রা বিষয়টি জানালে প্রথমে রাঙ্গাবালী পুলিশ এবং পরে কোস্ট গার্ড পৌঁছায় সেখানে।
কোস্ট গার্ড নিশ্চিত করে এটি টর্পেডো। খবর পেয়ে নৌবাহিনী এসে সন্ধ্যা থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে ভাটা থাকায় খালে পানি কমে যাওয়ায় রাতে সেটি উদ্ধার করা যায়নি। পরে আজ সকালে টর্পেডোটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে