
পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নিচে ৩-৪ মাস ধরে অবস্থান করছিলেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। মুখে বড় দাড়ি-মোচ, মাথায় ঝাঁকড়া চুল। পথচারীদের প্রশ্নে তাঁর একটাই উত্তর ছিল, ‘আল্লাহ মালেক সাই’।
বুধবার বিকেলে ‘উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে ওই ব্যক্তিকে প্রথমে খাবার খাওয়ানো হয়। পরে তাঁকে গোসল করানো, চুল-দাড়ি ছাঁটা ও পরিষ্কার কাপড় পরানোর ব্যবস্থা করে সংগঠনটি। গোসল করানোর সময় তাঁর কাছে থাকা কাপড়ের ভাঁজ ও বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় পাওয়া যায় ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার বেশ কিছু নোট। সব মিলিয়ে টাকার পরিমাণ দাঁড়ায় ৮৪ হাজার ৬২৫ টাকা। পরে ওই টাকা দশমিনা থানায় জামা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের সভাপতি আবুল বশার আজকের পত্রিকাকে বলেন, ‘পাগলের ছদ্মবেশে সমাজে অনেক দাগি অপরাধীও থাকতে পারে। আমরা শুধু অসহায়দের সহায়তা করেই থেমে থাকি না, সমাজের জন্য সচেতনতার কাজও করি। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে গোসল করিয়ে যখন কাপড় বদলাচ্ছিলাম, তখনই টাকা পাওয়া যায়। পরে সব টাকা থানায় জমা দিয়েছি।’

দশমিনা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ইমাম মেহেদী বলেন, দশমিনা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের সভপতি আবুল বশার ৮৪ হাজার ৬২৫ টাকা জমা দিয়েছেন। ওসি সাহেব আসুক, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে