
পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধ ও তীরবর্তী গ্রাম রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আজ শনিবার সকালে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে পায়রা নদীর পাড়ে মানববন্ধন করে এই দাবি জানানো হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন এবি পার্টির পটুয়াখালী জেলার সদস্যসচিব মো. কামাল হোসেন, ইউপি সদস্য সরোয়ার শিকদার, সাবেক ইউপি সদস্য সুলতান তালুকদার, স্থানীয় বাসিন্দা জাকির বিশ্বাস, মো. সুমন হাওলাদার, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ইতিমধ্যে আলগী গ্রামের বেশির ভাগ অংশ পায়রা নদীতে বিলীন হয়েছে। নদীর স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় লেবুখালী থেকে আলগী গ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার বাঁধ ভেঙে যাওয়ায় আলগী গ্রামে ভাঙনের আতঙ্ক বিরাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলো নিজেদের মালপত্র কাছের রাস্তার ওপর স্তূপ করে রাখছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত পাঁচ-ছয় বছরে পায়রা নদীর ভাঙনে শতাধিক পরিবার ঘরবাড়ি, বাগান, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেউ এগিয়ে আসেনি।
ভাঙন রোধের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তাঁরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ভাঙন রোধে দু-এক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি, দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করা হবে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে