
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগের একটি কার্যালয় খোলার চার ঘণ্টার মাথায় ভাঙচুর করে ফের তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে দশমিনা সদরে নলখোলা এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।
এর আগে আজ সকাল ৭টার দিকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি খোলা হয় এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও তাঁর লোকজন গিয়ে কার্যালয়টিতে ভাঙচুর চালান। তাঁরা ফের কার্যালয়টি তালাবদ্ধ করে দেন।
উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ উপজেলা আওয়ামী লীগের অফিস খুলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার প্রদর্শন করে অফিসে মিলাদ ও দোয়া করে মিছিল করেছি। আমরা শান্তির রাজনীতি করতে চাই। দশমিনা উপজেলায় আওয়ামী লীগসহ অন্যান্য দলের মধ্যে কোনো বিরোধ নাই।’
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাইয়ে গণ-অভ্যুত্থানে পর আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারা চোরের মতো উপজেলা আওয়ামী লীগের অফিস খুলেছে। এতে করে দশমিনা ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ওই অফিস আবার তালাবদ্ধ করেছে।’ তিনি আরও বলেন, ‘দশমিনা উপজেলার শান্ত পরিবেশ অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল লোক এই কাজ করেছে। যে দলের সব কার্যক্রম নিষিদ্ধ কারা হয়েছে, তারা কীভাবে এত সাহস পায়। এতে করে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।’
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আজ সকালে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা অফিস খুলে ব্যানার দিয়ে ছবি করে ১০ মিনিটের মতো ছিল। পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা-পুলিশ কাউকে পায়নি। ঘটনার বিষয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে