পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন রয়েছেন ১৫ হাজার গ্রাহক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিলেন এসব গ্রাহক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
মির্জাগঞ্জ সাব–জোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুৎ সংযোগ গ্রাহকের সংখ্যা ৩৯ হাজার। গতকাল ঝড়ের পরে ২৪ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে, বাকি ১৫ হাজার গ্রাহককে এখনো সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, গতকাল বেলা ১১টার দিকে ঝড়ের কারণে বিদ্যুৎ চলে যায়। আজ বেলা ১১টা পর্যন্ত বেশ কিছু এলাকার গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগ পাননি। তাঁদের লাইনে কোনো গাছপালাও ভেঙে পড়েনি। লাইনে কোনো ত্রুটিও নেই। তবু বিদ্যুৎ বিভাগ ইচ্ছা করে এই সংযোগগুলো দিচ্ছে না। স্থানীয় বিদ্যুৎ অফিসের অভিযোগ, কেন্দ্রগুলোতে যোগাযোগ করা হলেও তারা এখনো এলাকায় আসেনি।
জানতে চাইলে মাধবখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে বলেন, মুন্সিরহাট বাজারসহ কিসমত ঝাটিবুনিয়া, বাজিতা চতুর্থ খণ্ড ও মাধবখালী গ্রামে অনেক গ্রাহক রয়েছেন। ঝড়ের পরে বিদ্যুৎ বিভাগের কোনো লোকজন এখন পর্যন্ত এলাকায় আসেনি।
এ বিষয়ে কাঁঠালতলী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. প্রিন্স আওলাদ হোসেন বলেন, ‘বেশ কিছু এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। আমরা মাঠে আছি, যেসব লাইনে এখনো সংযোগ দিতে পারেনি, দ্রুত সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
মির্জাগঞ্জ সাব–জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মেহেদী হাসান বলেন, ঝড়ের পরে ৬০ ভাগ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। বাকি ৪০ ভাগ গ্রাহক এখনো বিদ্যুৎ পাননি। আজকের মধ্যে সব গ্রাহককে বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে