‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ আয়োজন করছে পটুয়াখালীতে জেলা মৎস্য উদ্যাপন কমিটি। এ উপলক্ষে আজ রোববার (২৯ আগস্ট) সকাল ৯টায় পটুয়াখালী সার্কিট হাউস পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এ সময় সার্কিট হাউস পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ (পিপিএম), উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আজ সোমবার (১৫ জুন) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজের কবিরাজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ ও শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জুন) দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী....
১৬ মিনিট আগে
চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
১৯ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৪০ মিনিট আগে