
পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসের (মে দিবস) শোভাযাত্রায় বিএনপির দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এতে উপজেলা শহরে শ্রমিক দলের দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শ্রমিক দলের নেতা-কর্মীরা সুবিদখালী কলেজ রোড এলাকায় বাকেরগঞ্জ-বরগুনা সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলা প্রশাসন ও মির্জাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু সমর্থিত ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী সমর্থিত গ্রুপের নেতা–কর্মীরা উপজেলা পরিষদের সামনে পৌঁছালে দুই গ্রুপের মধ্যে কথা–কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটে।
পরে জাহাঙ্গীর আলম ফরাজী সমর্থিত শ্রমিক দলের নেতা–কর্মীরা সুবিদখালী কলেজ রোড এলাকায় ফিরে বাকেরগঞ্জ-বরগুনা সড়ক অবরোধ করে রাখেন। উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নুর বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর মির্জাগঞ্জ থানা–পুলিশ শ্রমিক দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উপজেলা বিএনপির দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মে দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করি। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে গেলে বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু আমাদের ব্যানার টেনে ছিঁড়ে ফেলেন। এতে মে দিবসের শোভাযাত্রাটি পণ্ড হয়ে যায়।’
উপজেলা শ্রমিক দলের সদস্য মো. সোহেল মৃধা বলেন, ‘আমাদের শ্রমিক দলের শোভাযাত্রার ব্যানার উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু টেনে ছিঁড়ে ফেলেছে। মূল দলের মধ্যে গ্রুপিং থাকতে পারে, উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মধ্যে কোনো বিভেদ ছিল না।’
উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু বলেন, মে দিবসের শোভাযাত্রায় উপজেলা বিএনপির বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী থাকায় সাধারণ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, পরে সব ঠিক হয়ে গেছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘বিএনপির দুই গ্রুপের ধাক্কাধাক্কির ঘটনা শুনেছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। কিছু শ্রমিক দলের লোকজন সড়কে অবস্থান নিয়েছিল। আমি তাদের সঙ্গে কথা বলে সরিয়ে দিয়েছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে