
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ২২ মে থেকে ৫ জুন ২০২৬ পর্যন্ত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগ ও প্রয়োজনীয় সেবাসমূহ সীমিত পরিসরে চালু রাখা হবে। আগামী ৬ জুন থেকে প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানানো হয়েছে।
ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে বিকেল ৫টা থেকে ৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। পরে ৬ জুন সকাল ৬টায় হলগুলো পুনরায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটিকালীন সময়ে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নে হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে