
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুমকী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে দুমকী থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়াকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়। তিনি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামের জাফর হাওলাদারের ছেলে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেপ্তারে বিশেষ টিম গঠন করা হয়। অভিযানের অংশ হিসেবে গতকাল রাতেই গোলাম কিবরিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন। কর্মসূচি চলাকালে সকাল সাড়ে ৯টার দিকে যুবদল নেতা রিপন শরীফের নেতৃত্বে বহিরাগত ব্যক্তিরা ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা চালান। এতে ৩০ কর্মকর্তা-কর্মচারী আহত হন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে