
পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামের এক সৌদিপ্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী নাসির সিকদার পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারী প্রায় আট বছর ধরে সৌদি আরবে ছিলেন। আট দিন আগে সৌদি আরব থেকে গ্রামের বাড়িতে আসার পরই স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাঁর কলহ লেগেই থাকত। গতকাল সন্ধ্যার পর স্বামী নাসির উদ্দিন তাঁর কাছে টাকা দাবি করলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে নাসির তাঁকে মারধর করেন।
এই ঘটনার পর রাতে স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন। ভোরের দিকে নাসির তাঁর শ্বশুর জালাল গাজীকে জানান যে মরিয়ম আত্মহত্যা করেছেন। এই খবর জানিয়ে তিনি পালিয়ে যান। পরে সকালে এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে আঙিনায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরিয়মের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে