
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপে নির্বাচনী প্রচারকালে লিমা জাহান (২৫) নামে অন্তঃসত্ত্বা এক নারীকে পিটিয়ে ও লাথি মেরে আহত করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নারী কর্মীরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে বাউফল সরকারি কলেজের সামনে গিয়ে মিছিল শেষ হয়। পরে তাঁরা ওই কলেজের মূল ফটকের সামনে সমাবেশ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জামায়াত নেত্রী ডা. জাকিয়া ফারহানা ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
সমাবেশে ডা. জাকিয়া ফারহানা বলেন, চন্দ্রদ্বীপ এলাকায় নির্বাচনী প্রচারকালে অন্তঃসত্ত্বা এক নারীর ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক।
তিনি বলেন, এ ধরনের হামলা জাহেলি যুগকেও হার মানিয়েছে। ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর একমাত্র অপরাধ ছিল দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়া ও প্রচার চালানো।
সমাবেশে বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ভবিষ্যতে যদি কোনো মা-বোন কিংবা আমাদের কোনো কর্মীর ওপর হামলা বা হুমকি দেওয়া হয়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। আমরা কোনো ভয়ভীতিতে পিছিয়ে যাওয়ার মানুষ নই।’ তিনি আরও বলেন, ‘মা-বোনদের ভোটেই ইনশা আল্লাহ আমরা বিজয়ী হব।’
তিনি চন্দ্রদ্বীপের ঘটনার বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মামলাটি যেহেতু হয়েছে, তাই দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হবে—এটাই জনগণের প্রত্যাশা। বিক্ষোভ মিছিলে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি জামায়াতের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে