
পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামি সিফাত মুন্সিকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে পিরোজপুরের নাজিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে ১৯ মার্চ একই মামলার অপর অভিযুক্ত সাকিব মুন্সিকে গ্রেপ্তার করে দুমকি থানা-পুলিশ। তিনি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের বাসিন্দা মামুন মুন্সির ছেলে। মূল আসামি সিফাত মুন্সিও একই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সোহাগ মুন্সি।

এ বিষয়ে পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় এক কলেজছাত্রী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এক শহীদের ১৭ বছর বয়সী কন্যা। নানাবাড়িতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয় সে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে