
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
হলফনামায় স্ত্রীর পেশা হিসেবে শিক্ষক উল্লেখ করা হয়েছে আর নুরের আয়ের উৎস উল্লেখ করা হয়েছে ব্যবসা।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) নুরুল হক নুরের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।
হলফনামার তথ্যানুযায়ী, নুরুল হক নুরের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বর্তমানে ছয়টি মামলা চলমান রয়েছে।
হলফনামায় বলা হয়েছে, নুরের ব্যবসা থেকে বার্ষিক আয় ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা। অন্যান্য উৎস থেকে তাঁর বার্ষিক আয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। সব মিলিয়ে তাঁর মোট বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা।
নগদ অর্থ হিসেবে নুরের কাছে রয়েছে ২৮ লাখ ৩৮ হাজার ২১৭ টাকা। তাঁর স্ত্রীর নগদ অর্থের পরিমাণ ৩০ হাজার ৯৪১ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নুরের জমা করা অর্থ রয়েছে ২ লাখ ৮৯ হাজার ৩১৩ টাকা এবং তাঁর স্ত্রীর নামে রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৭ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, নুরের নামে ৮২ ডেসিমেল কৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ৬২ হাজার টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের নামে তিন একর কৃষিজমি রয়েছে, যার মূল্য ১০ লাখ টাকা।
নুরের নামে কোম্পানির শেয়ার রয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকার। আসবাবপত্র হিসেবে তাঁর স্ত্রীর নামে এক লাখ টাকার সম্পদের তথ্য দেওয়া হয়েছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্যান্য আমানত হিসেবে দেখানো হয়েছে ৫৫ লাখ ৮০ হাজার ৩১১ টাকা। তবে গয়না বা স্বর্ণের কোনো তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়নি।
নুরুল হক নুরের ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা দেনা থাকার কথা হলফনামায় উল্লেখ করা হয়েছে।
স্ত্রীর আয় ও পারিবারিক তথ্য
নুরুল হক নুরের স্ত্রী মারিয়া আক্তারের বার্ষিক আয় ১ লাখ ৯১ হাজার ৮৮০ টাকা। তাঁর মোট সম্পদের পরিমাণ ১২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। নুর ও তাঁর স্ত্রী উভয়ই আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে হলফনামায় উল্লেখ রয়েছে।
এ ছাড়া হলফনামায় বলা হয়েছে, নুরুল হক নুর বা তাঁর পরিবারের কোনো সদস্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি।
পারিবারিক তথ্যের অংশে উল্লেখ করা হয়েছে, নুরের তিন সন্তান রয়েছে, দুই মেয়ে ও এক ছেলে। তাঁর ওপর নির্ভরশীল হিসেবে সন্তানদের পাশাপাশি পিতা, মাতা, ভাই ও বোনের নামও হলফনামায় অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে