
পটুয়াখালীর কলাপাড়ায় খাল থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মো. হাবিব তালুকদার। তিনি চম্পাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রব তালুকদারের ছেলে।
আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের কলেজ বাজারসংলগ্ন খালে এই অভিযান চালানো হয়। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে হাবিব তালুকদার, বাচ্চু খান, বাদশাহ নামের তিনজনকে আটক করা হয়। হাবিব সাজা পেলেও বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এসি ল্যান্ড ইয়াসিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাঁচজুনিয়া কলেজ বাজার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তাঁকে ৩ মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়। বাকি দুজনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে